✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পদত্যাগে এত কর্মী কোথা থেকে আসল, চুন্নুর প্রশ্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০১-২৭, | ০৪:৩৩:২৬ |

ঢাকা মহানগরীর ৯ থানার জাতীয় পার্টির ৬৭১ নেতাকর্মীর পদত্যাগের যে সংখ্যার কথা বলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি পালটা প্রশ্ন রেখে বলেন, নির্বাচনের দিন দলীয় প্রার্থীর পক্ষে এজেন্ট দেওয়ার লোক পাওয়া না গেলেও পদত্যাগের জন্য এত কর্মী কোথা থেকে এলো?

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, নির্বাচনে শেরীফা কাদেরের আসনের কেন্দ্রে এজেন্ট দেওয়ার লোক যেখানে ছিল না, সেখানে পদত্যাগ করার এত কর্মী সেন্টু সাহেব কোথায় পেল। আমরা বিষয়টা নিয়ে গবেষণা করব। তিনি বলেন, যারা পদত্যাগ করতে মিছিল নিয়ে গেছে, তাদের ৭-৮ জনকে মাত্র চিনি। জাতীয় পার্টিতে এত কর্মী ছিল সেটাও আজ জানলাম।

এই পদত্যাগ দলে কোনো প্রভাব পড়বে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এবং বিএনপি থেকেও অনেক কর্মী চলে গেছেন। এতে দলের কোনো ক্ষতি হয় না।

পদত্যাগকারী নেতাদের নতুন রাজনৈতিক দল গঠন করার বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, নতুন দল করলে তাদের স্বাগত জানাই। এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। তবে তাদের পৃষ্ঠপোষক রওশন এরশাদ হলে তা দেখার বিষয়।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টির নেতৃত্বে জিএম কাদের, এটাই একমাত্র পার্টি। এরশাদের আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগ তুলে ইতোপূর্বেও অনেকে দল ছেড়ে চলে গেছেন। কিন্তু তারা জানেই না এরশাদের আদর্শ কী। বলতে পারলে আমি পদত্যাগ করব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..