✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ থেকে রাজধানীর ৮ স্কুলে টিকা পাবে শিক্ষার্থীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০১, | ০৪:২৪:০৮ |

স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) থেকে প্রতিদিন রাজধানীতে আটটি কেন্দ্রের প্রতিটিতে পাঁচ হাজার করে মোট ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

শিক্ষার্থীদের টিকা দেওয়ার এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজার-বায়োএনটেকের টিকা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারলাম।’

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যে আটটি কেন্দ্রে টিকা দেওয়া হবে সেগুলো হলো- বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো স্কুল, মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল, গুলশানের চিটাগাং গ্রামার স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুরের ঢাকা কমার্স কলেজ, ধানমণ্ডির কাকলী স্কুল, উত্তরার সাউথব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..