✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৭, | ০৩:০৮:৫৯ |

রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সম্প্রীতি মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়েছে।

ওসি সালাহ উদ্দিন মিয়া বলেন, মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ (বুধবার) রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সম্প্রীতি মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পুলিশ টিয়ার শেল, লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির দাবি, সংঘর্ষের সময় ৬০ জনের বেশি নেতাকর্মী আহত এবং শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..