✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল ৬ ব্যাংক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৬, | ১৪:২৮:৩৫ |

একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে দুর্বল ৬টি ব্যাংক। ইতোমধ্যে এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর সম্পদ পর্যালোচনা করেছে নিয়ন্ত্রক সংস্থা। আগামী জুলাইয়ের মধ্যে এসব ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

গত দেড় দশকে লুটপাট আর অনিয়মে যে পরিমাণ অর্থ খোয়া গেছে, তা ইতিহাসে বিরল। এ কারণে ভয়াবহ অবস্থায় এক সময়ের ভালো প্রতিষ্ঠানগুলোও। তুলনামূলক ছোট ব্যাংকের অবস্থা আরও খারাপ।

গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসছে জুলাইয়ের মধ্যে এসব ব্যাংকগুলোকে সরকারি মালিকানায় নিয়ে প্রয়োজনীয় পুঁজি যোগান দেয়া হবে। এরপর ভিত্তি শক্ত হওয়ার পর বিদেশি বিনিয়োগকারী খোঁজা হবে।

দুর্বল ৬ ব্যাংক হলো- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..