✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৮, | ১৩:০৩:০৮ |

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে তা জানা যাবে বুধবার (২৮ মে) সন্ধ্যায়। দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

এই উদ্দেশ্যে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে জানানো হবে চাঁদ দেখা গেছে কি না এবং কোরবানির ঈদ কবে অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈঠকে সভাপতিত্ব করবেন। চাঁদ দেখা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তি ও গণমাধ্যমের মাধ্যমে ঈদের তারিখ জানিয়ে দেওয়া হবে। দেশের যেকোনো স্থান থেকে কেউ চাঁদ দেখতে পেলে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন বা ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে— ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

চাঁদ দেখা গেলে পরদিন থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী ঈদুল আজহা অনুষ্ঠিত হবে জিলহজ মাসের ১০ তারিখে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..