✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাজেট সহায়তার ৫০ কোটি ডলার জুনে পাচ্ছে ঢাকা

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০৪-২১, | ১১:১০:২৯ |

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনের মধ্যে বাজেট সহায়তার ৫০ কোটি ডলার হাতে পাবে বাংলাদেশ।

বিশ্বব্যাংকের গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এ অর্থ আসতে পারে। অর্থ মন্ত্রণালয় ও অন্য দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশের বাজেট সহায়তা হিসাবে ৫০ কোটি ডলারের ঋণ প্রস্তাব ২৭ এপ্রিল বিশ্বব্যাংকের বোর্ড সভায় অনুমোদনের জন্য উঠছে।

অনুমোদন হলে বাজেট সাপোর্ট নিয়ে সরকারের সঙ্গে ঋণচুক্তি করবে বিশ্বব্যাংক। আগামী ১ মে বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওইদিন ঋণচুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। এরই মধ্যে ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের (ডিপিসি) আওতায় ৫০ কোটি ডলার বাজেট সহায়তা পাচ্ছে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..