✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১৩, | ১১:০০:১৫ |

যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে পোশাক রপ্তানি ফাইল ছবি
চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) যুক্তরাষ্ট্রের বাজারে দেশের পোশাক রপ্তানি বেড়েছে ৫৩ দশমিক ৫৪ শতাংশ। একই সময়ে বিশ্ব বাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ।

ইউএস অফিসিয়াল সোর্স, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এর প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক আমদানি ২০২১ সালের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। একই সময়ে বিশ্ব বাজার থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম উৎস। ২০২২ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৬ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে।

২০২২ সালের প্রথম আট মাসে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি ৩৭ দশমিক ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। একই সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি ১২ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়, যার বছরভিত্তিক বৃদ্ধির হার ৩৩ দশমিক ৬২ শতাংশ।

যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০টি পোশাক সরবরাহকারী দেশের মধ্যে- ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বছরভিত্তিক আমদানি যথাক্রমে ৫৬ দশমিক ৯০ শতাংশ, ৫৬ দশমিক ৪৮ শতাংশ, ৫১ দশমিক ৬৪ শতাংশ, ৪২ দশমিক ৯৬ শতাংশ এবং ৪২ দশমিক ১৬ বেড়েছে।

এ বিষয়ে পোশাকশিল্প উদ্যোক্তা ও বিজিএমইএ’র পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আমদানি পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে কোভিড সংকট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিটেইল ইন্ডাস্ট্রির দ্রুত পুনরুদ্ধার ঘটছে। ২০২২ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের রপ্তানিতে এটি প্রতিফলিত হয়েছে, যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

তিনি বলেন, হতাশাব্যাঞ্জক বিশ্ব অর্থনীতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে চলতি মাসে এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিতে এ ধরনের উচ্চ প্রবৃদ্ধির পূর্বাভাস পাওয়া যায় না। যেহেতু চলতি বছরে আগস্ট পর্যন্ত বাংলাদেশের পোশাক রপ্তানি ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখেছে, এটি সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিতে প্রতিফলিত হবে, তাই আমরা সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিতে কিছুটা বৃদ্ধি দেখতে পারি। তবে ২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হতে পারে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..