✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১০০ কাপড়ের দামে এক পোড়া কাপড় কিনলেন মিম!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-০৬, | ১০:১৪:৫৮ |

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন দেশের শিল্পীরা। এবার ১০০ কাপড়ের দামে একটি ঝলসে যাওয়া কাপড় কিনে সেই তালিকায় নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন বুধবার (৫ এপ্রিল) মিমের কাপড় কেনার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, ‘চিত্রনায়িকা মিম আগুনে ঝলসে যাওয়া জামা কিনে নিয়েছে ১০০ কাপড়ের দামে!

ক্যাপশনে আরও লেখা হয়েছে, ‘জামাটি স্পর্শ করলেন যত্ন নিয়ে, অনুভব করতে চেয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবাজারের সাথে সংশ্লিষ্ট মানুষদের। এরপর চেক লিখে হস্তান্তর করেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীদের কাছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেও। তার এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহবা দিচ্ছেন।

এর আগে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পোড়া কাপড় কেনেন শিল্পী তাহসান ও চিত্রনায়িকা বুবলী।

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনে নিয়েছে বিদ্যানন্দ। পোড়া কাপড়গুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায় সংগঠনটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..