সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-৩১, | ০৯:৫৭:১৪ |

রাশিয়ায় বসবাসরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বৃহস্পতিবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে নাগরিকদের এ আহ্বান জানিয়েছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আমেরিকান সাংবাদিক ইভান গার্শকোভিচ গ্রেফতারের পরই এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।খবর এনডিটিভির।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার মার্কিন নাগরিক সাংবাদিককে আটকের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ অগ্রাধিকার হল বিদেশে মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং নিরাপত্তা। এ অবস্থায় রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে সে দেশ ত্যাগের অনুরোধ জানাচ্ছি।

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে আটক করেছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফএসবি)। ওই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ।

গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে।

রুশ গোয়েন্দা সংস্থার এমন ঘোষণার পর টুইটারে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন ব্লিঙ্কেন। বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, সাংবাদিক ও সুশীল সমাজের কণ্ঠকে ভয় দেখানো, দমন ও শাস্তি দিতে ক্রেমলিনের অব্যাহত প্রচেষ্টার নিন্দা জানাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...