✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাচার অর্থ ফেরাতে আইএমএফ এর কাছে অর্থ সহায়তা চায় বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৯-২৪, | ০৯:৫৩:১৭ |

ব্যাংকসহ আর্থিক খাত সংস্কার এবং পাচার করা অর্থ ফেরত আনতে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) কাছে অর্থ সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সফররত আইএমএফ আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে’র সঙ্গে বৈঠকে শেষে এ কথা জানিয়েছেন উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে- আগামী অক্টোবরে আইএমএফের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

এদিন সকালে সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে’সহ নয় সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ গ্রহণ করেন।

ড. সালেহউদ্দিন বলেন, সরকার চায় নিজস্ব রিসোর্স ব্যবহার করে অর্থনৈতিক খাতে এগিয়ে যেতে। তবে, আইএমএফ বড় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের। তাই তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার।

শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও সংস্কার নিয়ে একইরকম আলোচনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..