সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আলিবাবা ৬ ভাগ হচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-২৮, | ০৯:৪৯:৪৩ |

এবার আলাদা হয়ে যাচ্ছে চীনা সংস্থা আলীবাবা। ২২ হাজার কোটি ডলারের সাম্রাজ্য ৬টি প্রধান ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে, যা পৃথকভাবে তহবিল সংগ্রহ করবে এবং স্বতন্ত্রভাবে বাজারে শেয়ার ছাড়বে। দুই দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত ই-কমার্স জায়ান্টটির জন্য এটিই এযাবৎকালের সবচেয়ে বড় পরিবর্তন।

এই পদক্ষেপ আলিবাবার প্রধান বিভাগগুলোকে ই-কমার্স ও মিডিয়া থেকে মুক্ত করে অনেক বেশি স্বায়ত্ত্বশাসনের সঙ্গে পরিচালনার সুযোগ দেবে। ফলে ভবিষ্যতে আরো নতুন নতুন শাখা ও বাজার সৃষ্টির ভিত্তি স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।

চীনে বড় প্রযুক্তি সংস্থাগুলোর জন্য হোল্ডিং কম্পানি কাঠামোতে স্থানান্তর বেশ বিরল ঘটনা। সুপারমার্কেট থেকে ডেটাসেন্টার পর্যন্ত এক ছাতার নিচে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার রীতি থেকে আলিবাবার সরে আসার চিন্তাভাবনার প্রতিফলন এই সিদ্ধান্ত। সংস্থাটি নতুন বিনিয়োগকারী ও পাবলিক মার্কেটগুলোকে আকর্ষণ করতে প্রস্তুত, তারও শক্তিশালী ইঙ্গিত এটি।

ইউওবি কে হিয়ানের নির্বাহী পরিচালক স্টিভেন লিউং বলেছেন, বেসরকারি খাতকে সমর্থনে বেইজিংয়ের প্রতিশ্রুতির পরেই এ খবরটি সামনে এলো। চীন যদি তার পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় তাহলে আলিবাবার মতো সংস্থাগুলোকে সমর্থন করতে হবে।

আজ মঙ্গলবার আলিবাবার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জ্যাক মা এক বছরেরও বেশি সময় পরে চীনে ফেরার পরপরই বিভক্তিকরণের ঘোষণা এলো।

জানা গেছে, আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ঝাং ক্লাউড ইন্টেলিজেন্স বিভাগের প্রধান হবেন।

সূত্র: ব্লুমবার্গ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..