নিপীড়ন ও সংখ্যালঘু নির্যাতনে বিএনপি চ্যাম্পিয়ন: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-১০, | ০৯:২৯:০৬ |

রাজনৈতিক নিপীড়ন ও সংখ্যালঘু নির্যাতনে এদেশে বিএনপিই চ্যাম্পিয়ন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০০১ সালে ক্ষমতা আসার পর তারা নির্যাতনের যে রেকর্ড স্থাপন করেছে, যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল জনগণ তা এখনো ভুলে যায়নি।

তিনি রোববার তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপির উদ্দেশে এসব কথা বলেন।

ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, অগণতান্ত্রিক উপায়ে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মুসলিম উম্মাহর কাছে আজকের এই দিনটি অত্যন্ত পবিত্র, এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন মানবজাতির শিরোমণি মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

তিনি পবিত্র এই দিনে সবাইকে মহানবী (সা.) এর জীবন আদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহবান জানান।

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এবং আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আহবান জানান ।

ওবায়দুল কাদের আওয়ামী লীগের পক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

সনাতন ধর্মাবলম্বীদের ধনসম্পদের দেবী ‌’লক্ষী পূজা’ উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র পরিহার করুন এবং আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে আর কে যাবে না।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি কখনো ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল নয়।

সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয়নি- এ অভিযোগে বিএনপি রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল, নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...