✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ফিফা র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২১, | ০৯:১৭:৩৫ |

অবশেষে ফিফা র‍্যাংকিংয়ে অগ্রগতি হলো বাংলাদেশের। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে ১৮৯ থেকে বাংলাদেশ উঠে এসেছে ১৮৭তম স্থানে। কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে এবং ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। তবে মালদ্বীপের কাছে হার ও নেপালের সঙ্গে ড্র করে সাফ থেকে ছিটকে যায়। 

শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে বেলজিয়াম এবং ব্রাজিল। তবে বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। আর্জেন্টিনাও আছে আগের পজিশন ৬ নম্বরে। এক ধাপ এগিয়ে তিনে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চারে উঠে এসেছে ইতালি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ইংল্যান্ড।

এক ধাপ এগিয়ে সাতে উঠেছে স্পেন, আটে নেমে গেছে পর্তুগাল। আগের মতো ৯ ও ১০ নম্বরে আছে যথাক্রমে মেক্সিকো ও ডেনমার্ক। দুই ধাপ এগিয়ে ১২তম স্থানে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তিন ধাপ পিছিয়ে ১৫তম স্থানে আছে উরুগুয়ে। ফিফার পরবর্তী র‍্যাংকিং প্রকাশিত হবে আগামী ২৫ নভেম্বর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..