✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২১, | ০৯:১৪:৩৩ |

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম মেয়াদ বাড়ানোর গুঞ্জনের মধ্যেই অবসরে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর, ২০২১ তারিখে তার চাকরির বয়স ৫৯ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩ (১) (ক) অনুযায়ী তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের পরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ এক বছর অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনার কারণে তার চাকরির মেয়াদ বাড়ানোর গুঞ্জন ওঠে। অবশেষে সময়মতোই তাকে অবসরে পাঠানো হলো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..