✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২১, | ০৬:১১:৪৮ |

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মারা যাওয়া পাঁচজন হলেন- ময়মনসিংহ সদরের বদিউজ্জামান (৬০), ফুলপুরের রওশন আরা (৪৩), রাজু মিয়া (১৬), ভালুকার নূরজাহান বেগম (৭৬) এবং কিশোরগঞ্জ সদরের সুলতান উদ্দিন (৭৮)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ছয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ছয়জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..