✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারত থেকে ঢাকায় পৌঁছালো কো‌ভি‌শি‌ল্ডের ১০ লাখ টিকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৯, | ০৩:২২:৪৪ |

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা ঢাকায় এসে পৌঁছেছে। আজ শ‌নিবার (৯ অ‌ক্টোবর) সন্ধ্যায় টিকাগু‌লো বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে অবতরণ ক‌রে।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক টিকা আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ সাংবাদিকদের বলেন, ভারতের সেরাম ইন‌স্টি‌টিউট থে‌কে ১০ লাখ কো‌ভি‌শি‌ল্ডের টিকা সন্ধ্যা ৫টা ৫৪ মি‌নি‌টে এসে পৌঁ‌ছে‌ছে।

এর আগে বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বর মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি করে। কিন্তু এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা ভারত থেকে এসেছে।

চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান আসে। আর ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসে। এ ছাড়া ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..