✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই: জামায়াত আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১১, | ১৩:০৩:৪৩ |

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ যারা মানবে না তাদের জন্য ২০২৬ সালে কোন নির্বাচন হতে দেয়া হবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, গণতন্ত্রের কথা—সংখ্যাগরিষ্ঠ দল যা বলবে তাই হবে। কোন দলের নয়, বিজয় হবে জনতার। তাই জনগণের দাবি আদায়ে কাজ করে যাবেন বলে জানান জামায়াতের আমির।

এছাড়াও, শিগগিরই পরবর্তী কর্মসূচি দেয়া হবে জানিয়ে জামায়াতের আমির তা পালনের আহ্বানও জানান।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন তারা হাসিনার সুরে কথা বলছেন। স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলে জানান নেতারা। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না, গণভোট ছাড়া কিছু হতে দেয়া হবে না।

প্রসঙ্গত, নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দুপুর ২টায় শুরু হয় এই সমাবেশ। এর আগে, দুপুরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হয় পল্টনে। তাদের দাবিতে রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, পিআর পদ্ধতি চালু ও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সমাবেশে অংশ নেয়া দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..