✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সোনার দাম কমেছে বিশ্ববাজারে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৯, | ১২:৪৫:০৯ |

মার্কিন আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। যা গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৮ ডলারে। যা গত ২০ পর সর্বনিম্ন। আর ফিউচার মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ২৬২ ডলারে বেচাকেনা হচ্ছে।

 

 

মূলত মার্কিন আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার পর বাড়ছে ডলারের দাম। এতে  নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আকর্ষণ কমে গেছে স্বর্ণের দাম।

এবিসি রিফাইনারির প্রাতিষ্ঠানিক বাজার বিভাগের বৈশ্বিক প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, ‘এটা নিঃসন্দেহে সবচেয়ে বড় খবর ছিল। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে বোঝা যায়, ডলার শক্তিশালী হয়েছে এবং সেটাই স্বর্ণের দাম কমিয়ে আনতে সাহায্য করেছে।’

বাজার এখন নজর রয়েছে ট্রাম্প প্রশাসনের আপিল প্রক্রিয়ার দিকে। পাশাপাশি বাজার পর্যবেক্ষকরা আগ্রহের সঙ্গে লক্ষ্য করছেন ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত পদক্ষেপ এবং বৈশ্বিক মুদ্রানীতি পরিবর্তনের ইঙ্গিত-যা স্বর্ণের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..