✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের মেয়াদ বাড়লো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-৩১, | ১২:১৬:১৪ |

ঈদুল আজহার দীর্ঘ ছুটি বিবেচনা করে মে মাসের ভ্যাট রিটার্ন দাখিলের মেয়াদ ১৯ জুন পর্যন্ত বাড়িয়েছে এনবিআর। বৃহস্পতিবার (২৯ মে) এনবিআর এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে কেনাবেচার যাবতীয় তথ্য দিয়ে ভ্যাট রিটার্ন দিতে হয়। কিন্তু ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

 

 

উল্লেখ্য, এনবিআরের হিসাব অনুসারে, বর্তমানে প্রায় ৫ লাখ ৮ হাজার ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান আছে। এর মধ্যে প্রতি মাসে প্রায় চার লাখ প্রতিষ্ঠান রিটার্ন দেয়। এর মধ্যে তিন লাখের বেশি অনলাইনে রিটার্ন জমা পড়ে।

এনবিআর সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের সুবিধার্থে ও সময়মতো রিটার্ন জমা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিআর আশা করছে, সময়সীমা বাড়ানোর ফলে ভ্যাট রিটার্ন দাখিলের হার আরও বাড়বে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই রিটার্ন জমা দিতে অনুরোধ করা হচ্ছে, যাতে পরে কোনও জরিমানা বা জটিলতার সম্মুখীন না হতে হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..