✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা কবে শেষ হবে, জানালো ডব্লিউএইচও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৩-১৫, | ১১:২০:২০ |

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম বলেছেন, চলতি বছরই প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি মিলতে যাচ্ছে।

বৈশ্বিক স্বাস্থ্য সেবা খাতে বিশেষ অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে সম্মানসূচক ‘থমাস ফ্রান্সিস জুনিয়র’ পদকে ভূষিত করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগান। মঙ্গলবার (১৪ মার্চ) সেই পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘করোনা মহামারির বর্তমান যে পরিস্থিতি, তাতে এ রোগের কারণে বৈশ্বিক যে জরুরি অবস্থা আমরা ঘোষণা করেছিলাম, তার অবসান চলতি বছরের শেষের দিকে ঘটতে চলেছে। আরও সহজভাবে বললে, চলতি বছরই হয়তো করোনা মহামারির সমাপ্তি ঘটবে। আমি আত্মবিশ্বাসের সঙ্গেই এটা বলছি।’

ডব্লিউএইচও প্রধান বলেন, আবির্ভাবের তিন বছর পেরিয়ে গেলেও এখনও শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় বিশ্বজুড়ে অব্যাহত আছে দৈনিক সংক্রমণ-মৃত্যু। তবে ২০২০ ও ২০২১ সালের তুলনায় চলতি বছর অনেকটাই কমে এসেছে এ রোগে আক্রান্ত হওয়া ও প্রাণহানির হার। সামনের দিনগুলোতে এই হার আরও নিম্নগামী হবে এবং চলতি ২০২৩ সালের শেষ দিকে করোনার ‘মহামারি মর্যাদার’ বিলোপ ঘটবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিলো চীনে। এরপর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সূত্র: সানা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..