✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি প্রকাশ: অর্থ উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৮-২৮, | ১১:০৮:৫৪ |

পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
বাড়িয়ে বা কমিয়ে নয় বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং জিডিপির তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এসব কথা জানান।

ড. সালেহউদ্দিন বলেন, কয়েকদিনের স্থবিরতার কারণে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে, যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়ে। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।

এই উপদেষ্টা বলেন, শুধু জরুরি প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দেওয়া হবে যেন স্থবিরতা সৃষ্টি না হয়। কম টাকা ব্যয় করে বেশি সুফল মেলে এমন সব প্রকল্পে অর্থছাড় করা হবে বেশি।

তিনি আরও বলেন, অর্থনৈতিক নানান সূচকে তথ্যের গরমিল এখন থেকে আর হবে না। পরিসংখ্যান ব্যুরো যেন আরও সঠিকভাবে কাজ করতে পারে, সেদিকে নজর দিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..