✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাবাডি: জাপানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-০২, | ১১:০৭:৪৬ |

ঊনিশতম এশিয়ান গেমসে সোমবার (২ অক্টোবর) থেকে শুরু হয়েছে কাবাডি প্রতিযোগিতা। প্রথম দিনেই বড় জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। সকালে ছিয়াশা গুয়ালি স্পোর্টস সেন্টার কোর্টে জাপানকে ৮টি লোনাসহ ৫২-১৭ পয়েন্টে হারিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-০৫ পয়েন্টে এগিয়ে ছিল।

জাপানের বিপক্ষে বাংলাদেশ আউট পয়েন্ট পেয়েছে ৪২টি। বোনাস পয়েন্ট পেয়েছে ২টি এবং অলআউট তথা লোনায় পেয়েছে ৮ পয়েন্ট। সব মিলিয়ে ৫২ পয়েন্ট পায় বাংলাদশ। অন্যদিকে জাপান আউট পয়েন্ট পায় ৮টি, বোনাস পয়েন্ট পায় ১টি এবং সুপার ট্যাকল পয়েন্ট পায় ১টি। তাদের মোট পয়েন্ট হয় ১৭।

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মঙ্গলবার সকালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর বুধবার লড়বে চাইনিজ তাইপের বিপক্ষে। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।

প্রথম ম্যাচ জিতে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..