✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিপুল ভোটে জয়ী হলেন মমতা ব্যানার্জি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-০৩, | ০৬:১৮:৩০ |

ভবানিপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতা ব্যানার্জিকে জিততেই হতো এ নির্বাচন। আর এই নির্বাচনেই জয় পেলেন তিনি।

এর আগে মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে তাঁর দল রাজ্যে ক্ষমতায় এলেও মমতা নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি। দল বিপুল ভোটে জয়লাভ করার পর ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূলনেত্রী। তবে শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হচ্ছিল মমতার। তার আগেই উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিজের পুরনো কেন্দ্র ভবানিপুরেই প্রার্থী হন মমতা। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ৩০ সেপ্টেম্বর ভোট হয়। ভোটের ফল প্রকাশ হয় ৩ অক্টোবর। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হলেন মমতা।

সূত্র: আনন্দবাজার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..