✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ডিসেম্বরে দেশে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ৫জি সেবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৫, | ০৪:০৫:০১ |

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ৫জি নেটওয়ার্কের প্রস্তুতি এগিয়ে চলছে। আগামী ১২ বা ১৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে টেলিটক মোবাইল ফোন অপারেটর দেশে ৫জি চালু করবে।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ‘ফাইভজি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক একটি ওয়েবিনারে তিনি এ তথ্য জানান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, হুট করে বা খুব দ্রুত আমরা সিদ্ধান্ত নিয়ে ৫জি চালু করছি বিষয়টা এমন নয়। আমরা অনেক দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। কোন তারিখে ৫জি উদ্বোধন করা হবে তা এখন বলতে পারছি না, তবে ডিসেম্বর মাসে অনেকগুলো উৎসবের দিন রয়েছে, সেসব দিনের মধ্যে একটা দিনে উদ্বোধন করা হবে। 

তিনি আরো বলেন, ৫জি ডিভাইসের সংকটের কথা বলা হচ্ছে। ৫জি পুরোপুরি চালুর আগেই দেশে ডিভাইস সংকট থাকবে না। এখনই বাংলাদেশে ৫জি স্মার্টফোন তৈরি হচ্ছে। চাহিদার ৯০ শতাংশ ৪জি স্মার্টফোন এখন দেশেই তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, ৫টি ইকোনমিক জোনে ৫জি নেটওয়ার্ক দেওয়ার কাজ চলছে। আমাদের অনেক পার্টনার রয়েছে তাদের কথাও আমরা চিন্তা করছি। সবকিছু মিলিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ৫জি কে ঘিরে জনগণের প্রয়োজন ও চাহিদাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার এ কে এম শহীদুজ্জামান, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দীন, বাংলালিংক সিইও অ্যান্ড চেয়ারম্যান এমটব এরিক অস, গ্রামীণফোন সিইও ইয়াসির আজমান, রবি ভারপ্রাপ্ত সিইও, রিয়াজ রশীদসহ অনেকে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..