✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দুই ম্যাচ খেলতে আজ বিকেল পাঁচটার পর ঢাকায় এসেছেন হামজা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১০, | ১২:৪৬:৫৫ |
১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচের আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। দুই ম্যাচ খেলার জন্য আজ বিকেল পাঁচটার পর ঢাকায় এসেছেন হামজা দেওয়ান চৌধুরী।
 
আজ দুপুর বারোটায় হামজার ঢাকায় আসার কথা ছিল। ইংল্যান্ডে ট্রাফিক জ্যামে পড়ায় বাফুফের টিকিটের ফ্লাইট মিস করেন হামজা। পরবর্তীতে তিনি নিজে ঢাকায় আসার টিকিট করেন। এতে বাংলাদেশে আগমন পাঁচ ঘণ্টা বিলম্ব হয়।
 
 
বিমানবন্দর থেকে টিম হোটেলে রওনা হয়েছেন হামজা। আজ বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই। আগামীকাল কিংস অ্যারেনায় অনুশীলনে হামজা থাকার কথা রয়েছে। আগামীকাল রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছানোর কথা সামিত সোমের।
 
১৩ নভেম্বর ঢাকায় ম্যাচ খেলতে আগামীকাল ঢাকায় আসার সূচি রয়েছে নেপালের। যদিও আজ পর্যন্ত নেপালের ফুটবলাররা ঘরোয়া লিগের জন্য আন্দোলন করেছে। ১৮ নভেম্বর ম্যাচ খেলতে ১৫ নভেম্বর ঢাকায় আসবে ভারত৷ 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..