✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডারের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৬, | ১২:৩৫:৪৭ |

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লুইস গালভান মারা গেছেন। ১৯৭৮ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কর্দোভা শহরের একটি হাসপাতালে ছিলেন ৭৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার। সেখান থেকে আর ফেরা হয়নি তার।

১৯৭৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় গালভানের। ওই বছরের প্যান আমেরিকান গেমসের দলে জায়গা পান এই সেন্টার ব্যাক। ১৯৭৮ বিশ্বকাপে সবকটি ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে গড়ে তুলেছিলেন জমাট জুটি।

১৯৮২ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনা দলের অংশ ছিলেন তিনি। তবে সেবার তেমন ভালো করতে পারেনি আর্জেন্টিনা ১৯৮৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসরে যান এই ডিফেন্ডার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..