✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ, কৃতজ্ঞতা’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-০৬, | ১০:৩০:১৮ |

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভারতে এক অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। এসময় তিনি বলেন, ছয় বছর আমি এখানে ছিলাম। বন্ধুত্বের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান সম্ভব।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারেতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিসহ তাঁর মন্ত্রী সভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর সম্মানে গান স্যালুট দেওয়া হয়। প্রথমে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপর ভারতের।

প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন। পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী রাজঘাটে যাচ্ছেন। সেখানে তিনি গান্ধীর সমাধি সৌধে মহাত্না গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..