✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রোহিঙ্গাদের জন্য আরও ১৮ কোটি ডলার সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৩, | ০৯:০০:৪২ |

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৮০ মিলিয়ন (১৮ কোটি) মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন এ সহায়তা ঘোষণা করে। খবর আনাদোলুর।

জাতিসংঘের যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূলসহ অন্যান্য ভয়াবহ নৃশংসতা চালায়। দমনপীড়নের মুখে ২০১৭ সালের আগস্টে লাখো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়। আর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কার্যক্রমে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, এ সংকটে মার্কিন মানবিক সহায়তা নানা ক্ষেত্রে দেওয়া হয়েছে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..