সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

নেচে নাস্তানুবাদ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-২৩, | ০৯:০০:২৯ |

বয়স মাত্র ৩৬। এই বয়সে বন্ধুবান্ধবের সঙ্গে নাচ-গান, হৈচৈ করতেই পারেন যে কেউ। কিন্তু সবার সঙ্গে তো আর কোনো দেশের প্রধানমন্ত্রীর তুলনা চলে না। সেজন্যই হয়তো বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিতে নাচ-গানের সময় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন স্বপ্নেও ভাবেননি এই নিয়ে এতো জলঘোলা হবে। নেচে এহেন নাকাল হবেন তিনি।

আসলে সময়টাই ভালো যাচ্ছে না সানা মারিনের। এমনিতেই ন্যাটো সদস্যপদ নিয়ে ফিনল্যান্ডকে ‘হুমকিধামকি’ দিচ্ছে মস্কো। তুরস্কও এ নিয়ে নাখোশ। তার মধ্যে দিন দুয়েক আগেই দেশটির আকাশে ঢুকে পড়েছিল রুশ বিমান। দেশের এহেন পরিস্থিতিতে সানা মারিনের পার্টিতে গিয়ে নাচ-গানের ভিডিও ফাঁস হয়।

ফিনল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীর ওই উদ্দাম নাচ বিরোধীদের জন্য নিয়ে আসে সুবর্ণ সুযোগ। বিষয়টিকে সেই পুরোনো প্রবাদ, ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন’ এর সঙ্গে তুলনা করে বসেন তারা। সানা মারিনের এই কর্মকাণ্ড মোটেও প্রধানমন্ত্রীসুলভ নয় বলে রব ওঠে।

বিরোধী দলনেতা রিকা পুরাও তো দাবিই করে বসেন যে, প্রধানমন্ত্রীর উচিত স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানো। কারণ প্রধানমন্ত্রীকে নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।

অবশ্য এমন দাবির পর সত্যি সত্যি ড্রাগ টেস্ট করিয়েছেন সানা মারিন। আমি আমার জীবনে কখনো মাদক সেবন করিনি বলেও দিব্যি দিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...