✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬২৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ০৭:৩৯:১৮ |

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১ হাজার ৬২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এ সময়ে অন্যান্য মামলার আরও ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে পৃথক এসব অভিযানে ১ হাজার ৬২৬ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি রামদা ছাড়াও একটি চাপাতি ও একটি চাকু রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..