সর্বশেষ :
দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি নিষিদ্ধ করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১০, | ০৫:৫২:২৯ |

থাইল্যান্ড ও মালয়েশিয়ার সীমান্ত উপকূলে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উদ্ধার করা হয়েছে ১৩ জনকে। তাদের মধ্যে দু'জন বাংলাদেশি রয়েছে। তবে শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নিয়ে দুই সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে একটি বড় নৌকা যাত্রা শুরু করেছিল। পরে তারা কয়েকটি ছোট নৌকায় ভাগ হয়ে মালয়েশিয়ার দিকে রওনা হয়।

মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ লাংকাউইয়ের কাছাকাছি ডুবে যায়। 

রোববার (৯ নভেম্বর) উদ্ধার অভিযান শুরু হয়। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখন ১৭০ থেকে ২৫৬ বর্গ নটিক্যাল মাইল এলাকায় সম্প্রসারিত হয়েছে এবং অভিযান অন্তত সাত দিন চলবে বলে আশা করা হচ্ছে।

রোববার পানিতে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে, তা একজন রোহিঙ্গা নারীর বলে জানায় মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা।

কর্তৃপক্ষের মতে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল, তবে অন্য নৌকাগুলোর অবস্থান এখনো 'অস্পষ্ট'।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ ও নির্যাতনের পর লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...