✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হলেন শাফিন আহমেদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৯, | ০৫:০১:৫৬ |

দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের ভোকালিস্ট ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে। রবিবার সকালে শাফিন আহমেদ গণমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

শাফিন আহমেদ বলেন, হ্যাঁ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন অনেক জনপ্রিয় গানের গায়ক শাফিন আহমেদ। যদিও এরপর তাকে দলটির কার্মকাণ্ডে আর সক্রিয় দেখা যায়নি। আর বোরহান উদ্দিন আহমেদ লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

শাফিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এবং সুরকার। তিনি মাইলস ব্যান্ড এর একজন সদস্য। শাফিন আহমেদ বর্তমানে মাইলস এর বেজ গিটারিস্ট এবং গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়াও বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তাঁর শিল্পীর গান রয়েছে।

শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে।

শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলেনা অন্যতম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..