✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১২:১৪:৪৬ |

ভিসা জটিলতা, অবৈধ অভিবাসী এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে দুদিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।

সোমবার (৫ মে) দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছবেন তিনি।

আজ দুপুরে বিশেষ একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন মাত্তেও পিয়ান্তেদোসি। সঙ্গে থাকবে তার নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল। পরে বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তাদের মধ্যকার এ সাক্ষাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় হবে। আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। বৈঠক শেষে একই দিন দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবে সফররত উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়বেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..