✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ জিতল ৭ উইকেটে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:৫১:৩৩ |

একেবারে হেসে-খেলে জয়! সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল জিতল ৭ উইকেটে।

আজ শুরুর ১০ ওভারে নিউজিল্যান্ডের ৪ উইকেট তুলে নেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। এরপর তানভির ইসলাম ও এবাদত হোসেন চৌধুরী যোগ দেন ধ্বংসযজ্ঞে। কিউইরা মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায়, যেখানে অষ্টম ব্যাটার ডিন ফক্সক্রফট একাই করেন ৭২ রান। শেষ উইকেটে তার সঙ্গে লিস্টারের ৬২ রানের জুটি কিছুটা লড়াইয়ের রসদ যোগায়, তবে জয় বা প্রতিরোধ-দুটোই ছিল অনেক দূরে। বাংলাদেশের হয়ে সমান ৩টি করে উইকেট নেন তানভির ও খালেদ। শরিফুল ও এবাদতের নামের পাশে ২টি করে উইকেট।

এরপর লক্ষ্য ছোট হলেও জয়টা দ্রুত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে তুলে নেওয়া দলের মানসিক দৃঢ়তার প্রতীক। ওপেনিংয়ে ইমন (২৪) ও নাঈম (১৮) ঝড়ো সূচনা এনে দেন, এরপর বিজয়, অঙ্কন ও সোহানের দৃঢ় ইনিংসেই টাইগাররা ১৩৬ বল হাতে রেখে পৌঁছে যায় লক্ষ্যে। অঙ্কনের ৪২* ও সোহানের ২০* রানে ইনিংস শেষ হয় পরিপূর্ণতার ছোঁয়ায়। ২৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় সোহানের দল।

আজকের জয়ে বাংলাদেশ ‘এ’ দল সিরিজে এগিয়ে গেল ১–০ ব্যবধানে। কিউইদের সঙ্গে ২য় ওয়ানডে সিলেটেরই মাঠে ৭ মে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..