সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

গাজা অভিযানে লক্ষাধিক রিজার্ভ সেনা নামাচ্ছে ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:২৪:৫৩ |

গাজা উপত্যকায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর প্রাক্কালে ইসরায়েল লক্ষাধিক রিজার্ভ সেনাকে তলবের প্রস্তুতি নিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই রিজার্ভ সেনাদের মোতায়েনের মাধ্যমে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে কর্মরত নিয়মিত সেনাদের গাজা সীমান্তে পাঠানো হবে। ইসরায়েলি সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত বা অস্বীকার করেনি, তবে আভাস মিলছে শিগগিরই বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

রোববার (৪ মে) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযানের সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার টিকিয়ে রাখতে এবং ডানপন্থি মিত্রদের সন্তুষ্ট রাখতে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কৌশল নিচ্ছেন।

এদিকে যুদ্ধবিরতির অন্যতম প্রধান মধ্যস্থতাকারী কাতারের বিরুদ্ধে নেতানিয়াহু কঠোরভাবে সমালোচনা করেছেন। তিনি কাতারের মধ্যস্থতাকে ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, কাতারকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে শান্তির বদলে সংকট আরও বাড়বে। নেতানিয়াহুর এমন মন্তব্যে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। কারণ কাতার বহুদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...