✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সংসদের মুলতবি বৈঠক আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৪, | ১১:২০:৫২ |

১০ দিন বিরতির পর সংসদের মুলতবি বৈঠক আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আবারও বসছে। সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। 

অবশ্য জাপার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় আজকের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হবে। দুজন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন দুই দফা মুলতবি করা হয়। সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরের দিন ২ সেপ্টেম্বরের বৈঠক মুলতবি করা হয়।

চলতি অধিবেশন মাত্র চার কার্যদিবস চালিয়ে ৪ সেপ্টেম্বর শেষ করার পরিকল্পনা থাকলেও সংসদে দুই দিন শোক প্রস্তাব গ্রহণের কারণে সেটা বাড়াতে হয়। এ ছাড়া তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকারের ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়া যাওয়ার কর্মসূচি থাকায় অধিবেশনে দীর্ঘ বিরতি দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..