সর্বশেষ :
স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ইরানি স্পিকারের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান সিডনি সুইনি ঝড়ে ফের ঊর্ধ্বমুখী আমেরিকান ঈগলের শেয়ারদর মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বাজার অস্থিরতায় ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর রেকর্ড মুনাফা জাপানে করপোরেট দেউলিয়াত্ব ১২ বছরের সর্বোচ্চ মার্চে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে ১৬৪ বিলিয়ন ডলারে জানুয়ারি-মার্চ প্রান্তিক: বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে আড়াই শতাংশ জ্বালানি তেল রফতানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড ছোঁয়া অবস্থানে যুক্তরাষ্ট্র জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ৩.৪%

অস্ট্রেলিয়ার নির্বাচনে ফের লেবার পার্টির জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১০:৫৭:৫৮ |

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন লেবার পার্টি জয়ী হয়েছে। এতে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ নিলেন আলবানিজ।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বিরোধী রক্ষণশীল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন।

জানা গেছে, অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে নির্বাচনের আগাম ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, লেবার পার্টি ৫৫ দশমিক ৯৪ শতাংশ ভোটে ৪৪ শতাংশ ভোট পাওয়া লিবারেল ও ন্যাশনাল পার্টির জোটের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে।

পরে সিডনিতে লেবার পার্টির সমর্থকরা তাদের নেতা আলবানিজের জয় দাবি করার পর উল্লাসে ফেটে পড়ে ও আনন্দে পরস্পরকে জড়িয়ে ধরে। সমর্থকদের উদ্দেশে আলবানিজ বলেন, লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করবে।

নিজের আসনে পরাজিত হওয়া বিরোধীদলীয় নেতা ডাটন জানিয়েছেন, অভিনন্দন জানাতে আলবানিজকে ফোন করেছিলেন তিনি। এছাড়াও দুই দশক ধরে যে আসনটি তার অধীনে ছিল সেখানে লেবার দলীয় যে প্রার্থীর কাছে তিনি পরাজিত হয়েছেন সেই আলি ফ্রান্সকেও ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে জনমত জরিপে লেবার পার্টির চেয়ে লিবারেলদের অবস্থান বেশি শক্তিশালী দেখা গিয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলীয় পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করার পর ট্রাম্পবিরোধী লেবারদের জনপ্রিয়তার পুনরুত্থান শুরু হয়।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..