✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সোহানের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১০:৪২:৫৫ |

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের টেস্ট খেলতে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম দুই ওয়ানডের জন্য আগেই বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি, তবে অধিনায়কের নাম জানা যায়নি তখন। আজ,রোববার (৪ মে) জানা গেল-দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল সিলেটে সাংবাদিকদের জানান, ‘অধিনায়ক অলরেডি চূড়ান্ত। সোহানই দলকে নেতৃত্ব দেবে। আমরা দেশের হয়ে খেলছি, তাই আমাদের লক্ষ্যও দেশের মান রক্ষা করা ও উন্নত ক্রিকেট উপহার দেওয়া।’

সফরের সূচি অনুযায়ী ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। এরপর দ্বিতীয় ম্যাচ ৭ মে, একই ভেন্যুতে। সিরিজের শেষ ওয়ানডে ১০ মে, সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চার দিনের টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচ শুরু ১৪ মে, সিলেটে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..