✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টি–টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১০:২০:০১ |

চলতি মাসের টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথম সংযুক্ত আরব আমিরাত ও পরে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। রোববার (৪ মে) এই দুই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন লিটন দাস। জানা গেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হতে যাচ্ছেন, তা বেশ কিছুটা সময় ধরে জল্পনা-কল্পনা চলেছে। কেউ কেউ তাসকিন আহমেদকেও জাতীয় দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে রাখছিলেন। তবে গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে অবস্থান করছেন এই পেসার। ইংল্যান্ড চিকিৎসা চলছে তার।

তাই শেষ পর্যন্ত লিটনকেই পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। লিটনকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২৬ পর্যন্ত মার্চে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়কত্ব করা হয়েছে।

আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজে লিটন দাসের ডেপুটি হিসেবে থাকবেন শেখ মেহেদী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..