✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মহাস্থানগড় এলাকায় কালো পাথরের মূর্তি উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৯, | ০৬:০৭:৪৫ |

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন খননকালে তিন কেজি ২০০ গ্রাম ওজনের কালোপাথরের একটি মূর্তির ভাঙা অংশ পাওয়া গেছে। এটি প্রাচীন আমলের বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় ঈদগা মাঠের পাশ থেকে মূতিটি উদ্ধার করে পুলিশ। সেখানে পলি আক্তার পিংকি নামে একজনের বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন খননকালে এটি পাওয়া যায়। খনন কাজ করা শ্রমিকরা মূতিটি পেয়ে প্রথমে আত্মসাৎ করার চেষ্টা করেন। একপর্যায়ে বিষয়টি পিংকি জানতে পারেন।

পরে পিংকির কাছে মূর্তি পাওয়ার বিষয়টি স্বীকার করতে বাধ্য হন শ্রমিকরা। জানতে পেরে পিংকি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে বিষয়টি জানান। বর্তমানে এটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।

জানতে চাইলে মহাস্থান যাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা বলেন, শিবগঞ্জ থানা পুলিশকে সঙ্গে নিয়ে কালো পাথরের মূর্তির অংশ উদ্ধার করা হয়েছে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, ড্রেন খননকালে মূর্তিটির ভাঙা অংশ পাওয়া গেছে। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..