✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কাবুলে উদযাপন উপলক্ষে ছোড়া গুলিতে নিহত অন্তত ১৭, আহত ৪১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৪, | ১০:৪১:৫৩ |

কাবুলে ‘উদযাপন উপলক্ষে ছোড়া গুলিতে অন্তত ১৭ জন নিহত’ হয়েছেন। এই ঘটনায় আরো ৪১ জন আহত হয়েছেন। আজ শনিবার কাবুলের জরুরি হাসপাতালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরা বলছে, শুক্রবার সন্ধ্যায় আনুমানিক রাত ৯টায় কাবুলের আকাশ ভরে যায় গুলিতে। এগুলো উদযাপন উপলক্ষে করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সঠিক কারণ এখনো অস্পষ্ট। বিষয়টি নিয়ে বেশ কিছু গুজব অনলাইনে পোস্ট করা হয়েছে। এনিয়ে তালেবানরা এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

গুলি ছুড়ে উদযাপন আফগানিস্তানের সাধারণ ঐতিহ্য। ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিলে তখনো তালেবানরাও উপরে গুলি ছুড়ে। এরপরই তালেবানের পক্ষ থেকে এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।

এরই মধ্যে তালেবানের পক্ষ থেকে আকাশে গুলি ছুড়ে উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, ‘বাতাসে গুলি ছোড়া বন্ধ করুন এবং আল্লাহকে ধন্যবাদ জানান।’

সূত্র: আলজাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..