✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মর্ডানা টিকার ভায়ালে ‘ব্ল্যাক পার্টিকেলস’ পেল জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০১, | ০৮:৫৪:৫০ |

জাপানে মর্ডানার করোনা টিকার ভায়ালে ‘ব্ল্যাক পার্টিকেলস’ পাওয়ার কারণে ওই ব্যাচের টিকা স্থগিত করা হয়েছে। টিকার একটি ভায়ালে এই দূষিত পদার্থ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে জাপানের কানাগাওয়া অঞ্চলের একজন ফার্মাসিস্ট।

টিকা ব্যবহারের আগে তাতে অন্য কোনো উপদান আছে কিনা তা পরীক্ষার সময় ভায়ালে ‘ব্ল্যাক পার্টিকেলস’  খুঁজে পান ওই ফার্মাসিস্ট। দূষিত বলে সন্দেহ করা ভায়ালটি সংগ্রহ করেছে জাপানে মর্ডানার টিকা বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস।

ব্ল্যাক পার্টিকেলস পাওয়া টিকার ওই ব্যাচ থেকে আগে তিন হাজার ৭৯০ জনকে টিকা দেওয়া হয়েছে। তারপর টিকা দেওয়া বন্ধ করা হয়েছে। এর সপ্তাহখানেক আগে জাপানে দূষণের কারণে মর্ডানার ১৬ লাখ ৩০ হাজার টিকার ডোজ বন্ধ করা হয়। তবে এখন পর্যন্ত ওই টিকা যারা নিয়েছেন তাদের কোন ধরণের শারিরীক সমস্যা হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

স্পেনের ফার্মাসিউটিক্যালস ফার্ম রভি বলছে, টিকা উৎপাদন করার পর  ভায়ালে নেওয়ার সময় অসাবধনতার কারণে এ ধরণের ভুল হতে পারে।  এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

জাপানে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এখন পর্যন্ত দেশটিতে ৪০ শতাংশ মানুষ করোনার দুইটি টিকা নিয়েছেন। আর ৫০ শতাংশ মানুষ নিয়েছেন করোনার প্রথম ডোজ।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..