সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তা ঝুঁকি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩১, | ০৬:৪৩:৪৪ |

মার্কিন সার্চ জায়ান্ট গুগলের ক্রোম ব্রাউজারে সাতটি নতুন নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে গুগল। তাই যত দ্রুত সম্ভব ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছেন তারা। নতুন সাইবার ঝুঁকি সম্পর্কে গুগল এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে। সাইবার অপরাধীরা ক্রোম ব্রাউজারের ওই দুর্বলতাগুলো সুযোগ ঠিক কীভাবে নিতে পারে সেই প্রসঙ্গে বিস্তারিত বলেনি। 

প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, প্ল্যাটফর্ম নির্বিশেষে ক্রোমের ওয়েব সংস্করণে ওই নিরাপত্তা দুর্বলতাগুলোর উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সের মতো বহুল ব্যবহৃত সব অপারেটিং সিস্টেমই আছে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে। গুগল যে সাতটি বাগের কথা বলেছে তার মধ্যে দুটি টাইপ কনফিউশন ইন ভি৮-এর সঙ্গে সংশ্লিষ্ট। চারটি বাগ আছে প্রিন্টিং, এক্সটেনশন এপিআই, ওয়েবআরটিসি এবং অ্যাঙ্গলে। শেষ বাগটি চিহ্নিত করা হয়েছে রেস ইন ওয়েবঅডিওতে। বাগ জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত এ প্রসঙ্গে গুগল বিস্তারিত আর কিছু না জানানোর সম্ভাবনাই বেশি। এর মধ্যে ভি৮ হচ্ছে ওপেন সোর্স জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন, যা ক্রোম এবং ওয়েবআরটিসির কার্যপ্রণালির অংশ। এ

ক ব্রাউজার থেকে অন্য ব্রাউজার এবং মোবাইল অ্যাপে অডিও ও ভিডিও ডাটা পাঠাতে কাজে আসে এ প্রযুক্তি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..