✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৮, | ০৭:০৭:৩১ |
 ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হয়েছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর। আজ শনিবার (২৮ আগস্ট) দপ্তরটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার মিয়া।

তিনি জানান, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ন। মাছ উৎপাদনে বিশ্বে বাংলদেশের অবস্থান দ্বিতীয় আর ইলিশ উৎপাদনে প্রথম। গ্রামীণ জনগোষ্ঠির আমিষের ৬০ % যোগান দেয় মাছ। এবছর কোভিড-১৯ পরিস্থিতির কারনে স¦াস্থ্যবিধি অনুসরনপূর্বক আমরা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করতে যাচ্ছি। আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে, পোনামাছ অবমুক্তকরন, মৎস্যখাতে সরকারের অগ্রগতি তুলে ধরে মত বিনিময, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, চাষী ও উপকারভোগিদের মধ্যে মৎস্য চাষের উপকরন বিতরণ।

এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মো. শফিকুল ইসলাম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..