✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সপ্তাহজুড়ে খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি দুটি গ্রহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-২৩, | ০৯:৩৪:১৮ |

সৌরজগত নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। চলছে গবেষণাও। এবার সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য।

সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এখন পৃথিবীর আকাশে হয়ে উঠেছে উজ্জ্বলতম। কারণ সে এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। এসে পড়েছে শনিও।

মেঘ না থাকলে আগামী এক সপ্তাহ সন্ধ্যার পর থেকেই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে

নাসা জানিয়েছে, টেলিস্কোপ ছাড়া খালি চোখে উজ্জ্বলতম বৃহস্পতি গ্রহকে এক সপ্তাহ ধরে রাতের আকাশেই দেখা যাবে। শুধু উজ্জ্বলতাই নয়, আকাশে যত তারা দেখা যায়, তাদের মধ্যে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম।

জ্যোতির পদার্থবিজ্ঞানের পরিভাষায়, সূর্যকে প্রদক্ষিণের পথে গত ১৯ আগস্ট থেকে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটি এখন রয়েছে ‘অপজিশন’-এ। যার অর্থ— পৃথিবীর যেদিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো দিকে। আগস্টেই সৌরমণ্ডলের আরও একটি গ্রহ শনিও চলে আসছে অপজিশনে। ফলে এই মাসে পৃথিবীর রাতের আকাশে বৃহস্পতি ও শনি দুটি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।

নাসা জানিয়েছে, ২২ আগস্ট রাতের আকাশে চাঁদের বাঁ দিকে একটু ওপরে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। আর শনিকে দেখা যাবে বৃহস্পতির ওপরে একটু ডান দিক ঘেঁষে।

।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..