সর্বশেষ :
নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে : স্পিকার টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী আ.লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প : নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১৮, | ০৩:৫৩:১৫ |

ক্যারিবীয় দেশ হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরো প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছেন। দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।

ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে। এদিকে, ভারী বর্ষণের পর ক্যারিবীয় এই দ্বীপ দেশটির ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

হাইতির সিভিল প্রোটেকশন সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৯ হাজার ৯১৫ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকেই।

ভূমিকম্পে প্রধান কয়েকটি হাসপাতাল বিধ্বস্ত হয়ে যাওয়ায় আহতদের খোলা স্থানে তাবু খাঁটিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশু ও বৃদ্ধসহ অসংখ্য রোগীর ভিড়ে সবাইকে সে সুযোগও দিতে পারছেন না চিকিৎসকরা।

সূত্র: বিবিসি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..