✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আবারও টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১১, | ০৬:০৭:১৫ |

দলীয় পারফরমেন্সের পাশাপাশি এই সিরিজে বেশ কয়েকজনের ব্যক্তিগত নৈপূণ্যও ছিল অসাধারণ।  তাদেরই একজন সাকিব আল হাসান।  অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে হয়েছেন সিরিজ–সেরা।  এর মধ্য দিয়ে আইসিসির টি–টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে আবারও শীর্ষ উঠেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রাপ্তির শেষ নেই।  ৪-১ ব্যবধানে অজিদের হারিয়ে টাইগাররা বিশ্বকে নিজেদের শক্তি-সামর্থ সম্পর্কে জানান দিয়েছে আরেকবার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে-বলে দারুণ সিরিজ পার করে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের সিংহাসন পুনরুদ্ধার করতে পেরেছেন সাকিব।  তিন বছরেরও বেশি সময় সিংহাসন ছাতছাড়া ছিল এই অলরাউন্ডারের।

আইসিসি বুধবার র‍্যাঙ্কিংয়ের সপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করে।  যেখানে সাকিব ছাড়িয়ে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবিকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..