✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাকিবকে অভিনন্দন মালিঙ্গার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-১০, | ০৫:১১:৪৯ |
টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন মাত্র একজনেরই একশ উইকেট ছিল। তিনি লঙ্কান গতি তারকা লাসিথ মালিঙ্গা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, ১০০ উইকেটের পাশাপাশি টি-টোয়েন্টিতে হাজার রান করা একমাত্র ক্রিকেটার সাকিব। তাকে এবার অভিনন্দন জানালেন মালিঙ্গা।

বাংলাদেশের ৬০ রানে জয় পাওয়া পঞ্চম টি-টোয়েন্টিতে মাত্র ৯ রানে ৪ উইকেট নেন সাকিব। তার শততম শিকার হয়েছেন অ্যাস্টন টার্নার (০)। ক্রিকইনফোর সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা সাকিবের এমন অর্জনের খবরে কমেন্ট করেন লাসিথ মালিঙ্গা। তিনি লিখেন, ‘অভিনন্দন! সাকিব, আরো অনেক পথ যেতে হবে।’

১০৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ শিকার মালিঙ্গার। ১০২ উইকেট নিয়ে সাকিব আছেন দুই নম্বরে। তবে হাজার রান আর একশ উইকেট কারও নেই। সাকিবের পর একশ টি-টোয়েন্টি উইকেটের দৌড়ে আছেন টিম সাউদি (৯৯ উইকেট) ও রশিদ খান (৯৫)। তবে ব্যাট হাতে তাদের রান যথাক্রমে ২৪৯ ও ১৭৯।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..