✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পরীমণির অবৈধ কাজে যারা জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে: যুগ্ম কমিশনার হারুন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-০৬, | ০৯:১৯:৩৭ |

পরীমণির অবৈধ কাজে যারাই জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।

আজ শুক্রবার (৬ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে ডিএমপির ডিবি কার্যালয়ের সামনে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, পরীমণি যেসব অবৈধ কাজ ও ব্যবসা করতেন, সেগুলো কাদেরকে নিয়ে করতো, কাদের সহযোগিতায় করতো, কারা তার নেপথ্যে রয়েছে, আমরা তাদের নাম পেয়েছি। তার বক্তব্য নোট করছি। যারাই তার সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকেই গ্রেফতার করা হবে।

প্রযোজক নজরুল ইসলাম রাজের বিষয়ে তিনি বলেন, রাজ একজন লেখাপড়া না জানা মানুষ। সে ছোট একটা চাকরি করতো। বিভিন্ন মডেলকে নিয়ে সে ঘরোয়া পার্টি করতো। উচ্চবিত্তদের মডেল সাপ্লাই দিতো। তার কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। এ ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।

বুধবার বিকেলে পরীমণি লাইভে এসে বলেন, আমি ডিবি অফিসে ফোন করেছি, বনানী থানায় ফোন করেছি। হারুন ভাইকে (মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার) ফোন করলে তিনি বলেন, তদন্তের স্বার্থে পুলিশ যেতে পারেন। আমি বলেছি আপনি কনফার্ম না করলে আমি দরজা খুলবো না। পরে তিনি ফোন করে বলেন, আমাদের এখান থেকে কেউ যায়নি। আমি জানি না কারা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..