✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৮৩৯১ কোটি টাকা ধরে কৃষিঋণ নীতিমালা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-২৯, | ১১:১২:৩৬ |

চলতি অর্থবছর কৃষি খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছরের জন্য নির্ধারিত ২৬ হাজার ২৯২ কোটি টাকার তুলনায় যা ৭ দশমি ৯৮ শতাংশ বেশি।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

করোনাভাইরাসের এ সময়ে গত অর্থবছর অনেক খাতে আশানুরুপ ঋণ বিতরণ না হলেও কৃষিতে বিতরণ হয়েছে ২৫ হাজার ৫১১ কোটি টাকা। মোট লক্ষ্যমাত্রার যা ৯৭ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের নিবিড় তদারকির ফলে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ১৭ হাজার ৩৪৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..